লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে লালমনিরহাট বার্তা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেরিলা লিডার ও সুজন লালমনিরহাট কমিটির উপদেষ্টা এস এম শফিকুল ইসলাম কানু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুল।
এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম লিটনসহ সুজন লালমনিরহাট কমিটির সদস্য ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।