• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা

নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত (১১ নভেম্বর) রোজ বুধবার বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনজীবন আজ বিপর্যস্ত।”

অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাসের দাম কমানোর কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd