• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭

নেত্রকোণায় ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, নেত্রকোণার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ রেঞ্জের চারটি জেলার পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোণার প্রতিনিধি জনাব জীবন নাহার নাসরিন (জেমি)।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব এবং এর ইতিবাচক সুফল তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নেত্রকোণা রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নেত্রকোণা মাহফুজা খাতুনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
চার জেলার পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd