মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় কথাসাহিত্যিক ও নন্দিত লেখক ড. হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সানজিদা চৌধুরী।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে ড. হুমায়ূন আহমেদের অবদানকে স্মরণ করা হয়। তাঁর সাহিত্যকর্ম, সৃষ্টিশীলতা এবং বাংলা সাহিত্যে অনন্য অবস্থান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বও আলোচনায় স্থান পায়।