• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত এই দেশ এই মাটি আমাদের, এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না — বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেত্রকোণায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

‎
‎শাহিদ হোসেন, সদর প্রতিনিধি জয়পুরহাট:
‎
‎জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তসহ ব্যাটালিয়ন সদর এলাকায় গত এক মাসে অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ সময় ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২টি অ্যাম্পল ইনজেকশন, ৩১২ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং মাদকদ্রব্য হিসেবে উল্লেখিত বিভিন্ন ধরনের ১৭৩ বোতল সিরাপ জব্দ করা হয়।
‎
‎এ ছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ বেলে ও কষ্টিপাথরের ৬টি বস্তু উদ্ধার করা হয়েছে। এসব বস্তুর মোট ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা।
‎
‎বিজিবি জানায়, জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
‎
‎জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে। পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd