বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পৌরশহরের প্রাণসী রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এবছর বিশ্বনাথ উপজেলার ক্রিকেটের সর্বোচ্চ এই সংগঠনে ২০২৬-২৭ ক্রিকেট মৌসুমে জন্য ১২টি দল রেজিষ্ট্রেশনভূক্ত হয়। উক্ত বার্ষিক সভায় গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত ১১ দলের ২২ প্রতিনিধির মতামতের ভিত্তিতে নব দিগন্ত স্পোর্টস ক্লাবের প্রতিনিধি এম, আহমদ আমিমকে সভাপতি, একতা স্প্রোটিং ক্লাবের প্রতিনিধি সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও দেওকলস ইউনিয়ন ক্রিকেট টিমের প্রতিনিধি জাকারিয়া আহমদকে সাংগঠনিক সম্পাদক করে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৬-২৭ সালের নতুন কার্যকরি কমিটির প্রধান ৩টি পদে উপরোক্ত ৩ জনকে নির্বাচিত করা হয়। তাদের নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
অনুষ্ঠানের আগামী ১ সপ্তাহের মধ্যে রেজিষ্ট্রেশনভূক্ত ক্লাবের প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্বাচিত ৩ জনকে ক্ষমতা প্রদান করা হয়।
এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আয়-ব্যয় এবং বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথের উদ্যোক্তা আজাদ আলী।
সভায় এ মৌসুমের রেজিষ্ট্রেশনভূক্ত বন্ধন ক্রিকেট ক্লাব, দেওকলস ইউনিয়ন ক্রিকেট টিম, এন স্পোর্টস ক্লাব, দূর্বার বিশ্বনাথ, চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স, নব দিগন্ত স্পোর্টস ক্লাব, একতা স্পোর্টিং ক্লাব, সবুজ কলি ক্রিকেট ক্লাব, ফাইটার ক্রিকেট ক্লাব, এম সি সি মিরেরচর ও জুয়েল মোবাইল গার্ডেন ওয়ারিয়র্স এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।