• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত এই দেশ এই মাটি আমাদের, এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না — বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধ:
পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডা. মাহমুদুল হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে ডা. মাহমুদুল হাসান মিন্টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম, সুষম খাদ্য গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার আহ্বান জানান। এ ছাড়া ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত ব্যক্তিদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd