• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত এই দেশ এই মাটি আমাদের, এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না — বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেত্রকোণায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মনির হোসেন, বেনাপোর:
যশোরের শার্শা উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশসহ তানজিলা বেগম (৩০) এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামের লাউতাড়া-গয়ড়া সড়কের ব্রিজের ওপর থেকে তানজিলাকে আটক করা হয়।
আটক তানজিলা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী।

শার্শা থানা পুলিশ জানায়, এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল লাউতাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তানজিলা বেগমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে হাসানকে আটক করা হয়।

আটক মেহেদী হাসান শার্শা থানার গোড়পাড়া (পালবাড়ী) গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শাড়াতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গোড়পাড়া থেকে কাশিপুরগামী পাকা সড়কের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর সন্দেহভাজন অবস্থায় মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd