ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধ:
পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. মাহমুদুল হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে ডা. মাহমুদুল হাসান মিন্টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম, সুষম খাদ্য গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার আহ্বান জানান। এ ছাড়া ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত ব্যক্তিদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।