• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত এই দেশ এই মাটি আমাদের, এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না — বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নেত্রকোণায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরতে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী ইংরেজি দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, নেত্রকোণার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার ১০টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাবেক সদস্য, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইংরেজি সংবাদ উপস্থাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শোভন চন্দ্র সরকার।
কর্মশালায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, সাবলীলভাবে যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও যোগ্যতা তুলে ধরতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করা হয়।
আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে জেলার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে ইংরেজি ভাষা শেখার আগ্রহ বৃদ্ধি এবং বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা প্রকাশের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd