• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ কবিতাঃ আমার রাজকন্যা প্রান্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ লবলো ও মেটার এআই-নির্ভর গ্রোসারি সেবা চালু: কৃত্রিম বুদ্ধিমত্তাই করবে মুদিপণ্য কেনাকাটা ২০ বছরেরও বেশি সময় পর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ইউনিভার্সিটি অব উইনিপেগ নেত্রকোনার হাওরে ফসলহানির পর বিদ্যালয়ে ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবক “বৃষ্টির দিনে ঘরের ভেতর জীবন” পশ্চিম বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসীর সমন্বয় সভা

বটিয়াঘাটা থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

​খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রসুল শেখ (২৫)। তিনি বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা গ্রামের ইসমাইল শেখের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্রর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে। এ সময় গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা এলাকায় সড়কের পাশে সরকারি খাসজমিতে নির্মিত একটি কাঁচা ঘর থেকে ৭৫ পিস ইয়াবাসহ রসুল শেখকে হাতেনাতে আটক করা হয়।
​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রসুল শেখ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। গ্রেফতারের পর তার পূর্বের অপরাধের রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১৯ ও ২০২২ সালে দায়ের হওয়া দুটি মাদক মামলা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানায় ২০২৪ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজুকৃত একটি মারামারির মামলা রয়েছে।
​বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd