• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ কবিতাঃ আমার রাজকন্যা প্রান্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ লবলো ও মেটার এআই-নির্ভর গ্রোসারি সেবা চালু: কৃত্রিম বুদ্ধিমত্তাই করবে মুদিপণ্য কেনাকাটা ২০ বছরেরও বেশি সময় পর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ইউনিভার্সিটি অব উইনিপেগ নেত্রকোনার হাওরে ফসলহানির পর বিদ্যালয়ে ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবক “বৃষ্টির দিনে ঘরের ভেতর জীবন” পশ্চিম বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসীর সমন্বয় সভা

আজ কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

আজ শুক্রবার (২০ নভেম্বর) ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ মুক্তিযুদ্ধে প্রথম পাক হানাদারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে কালিগঞ্জের স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধারা প্রথম কালিগঞ্জকে পাক হানাদার মুক্ত করে বিজয়ের লাল-সবুজ পতাকা তুলেছিল। আজ এই দিবসটি স্মরণীয় করে রাখতে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নানান কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৫২ মহান ভাষা আন্দোলন, ১৯৫৪ নির্বাচন, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ পূর্ব-পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি, ১৯৬৮-৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন — এই নির্বাচনে আওয়ামী লীগের বিরাট বিজয়ের পর, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের নির্দেশে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম… এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম… জয় বাংলা! পদ্মা-মেঘনা-যমুনা তোমার আমার ঠিকানা… এসব স্লোগান ছিল মানুষের মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এ যুদ্ধে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাংলার ইতিহাসে এক জ্বলন্ত অনির্বাণ স্বরূপ।

বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকটি সেক্টরে দেশকে ভাগ করা হয়েছিল। তার মধ্যে সাতক্ষীরা জেলা ছিল ৮ম ও ৯ম সেক্টরের অধীন। পরবর্তীতে গড়ে ওঠা ৯ নং ও ৮ নং সেক্টরের সাতক্ষীরার ভোমরা ছিল প্রথম ক্যাম্প। এখানেই সাতক্ষীরা জেলার মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকে একটি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে উঠেছিল স্থানীয় জনসাধারণ আর তৎকালীন ই.পি.আর ও পুলিশ বাহিনীর সহযোগিতায়।

এই সেক্টরের দায়িত্বপ্রাপ্ত সেক্টর কমান্ডার হলেন- ১। মেজর এম.এ জলিল, ২। মেজর জয়নুল আবেদিন, ৩। আবু ওসমান চৌধুরী, ৪। মেজর এম.এ মনজুর। এছাড়া সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনার স্বার্থে মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ নং সেক্টরে বেশ কয়েকজন সাব-সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। তারা হলেন- ১। ক্যাপ্টেন শফিকউল্লাহ, ২। ক্যাপ্টেন মাহবুব আহমেদ, ৩। মোহাম্মদ শাহজাহান (ক্যাপ্টেন শাহজাহান মাস্টার নামে খ্যাত), ৪। ক্যাপ্টেন এম.এন হুদা, ৫। ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ৬। লে. মাহফুজ আলম বেগ, ৭। লে. সামসুল আরেফিন।

সেক্টর কমান্ডারদের সাথে সাতক্ষীরা জেলার মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল গফুর এম.এন.এ, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার, মমতাজউদ্দিন (এম.পি), কলারোয়ার শেখ আমানুল্লাহ, স.ম আলাউদ্দিন, এ.এফ.এম এন্তাজ আলী, সৈয়দ কামাল বখত সাকী (এম.পি), শ্যামনগরের এস.এম ফজলুল হক, কালিগঞ্জের শেখ ওয়াহিদুজ্জামান, বাবর আলী, আতিয়ার রহমান, বরিশালের নূরুল ইসলাম মঞ্জু, লুৎফর রহমান, আব্দুল মজিদ, কাজী কামাল ছট্টু, মীর এশরাক আলী, মোস্তাফিজুর রহমান, আজিবর রহমান, কামরুল ইসলাম খান, খায়রুল বাশার, এনামুল হক প্রমুখ (নাম না জানা অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধের জন্য নিজেদেরকে নিয়োজিত রেখেছিলো — তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা)।

১৯৭১ সালের ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা ও মুক্তির ডাক দিলে সারা বাংলা অগ্নিগর্ভ হয়ে ওঠে। শান্ত সুশীতল কালিগঞ্জও সেই বিপ্লবে উত্তাল হয়ে ওঠে। সংগ্রামকে সুসংগঠিত করতে তৈরি করা হয়েছিল ২৩ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের সদস্যরা দিন-রাতের কর্মতৎপরতায় মুহূর্তে কালিগঞ্জের রাজনৈতিক চিত্র পাল্টে দেয়।

সংগ্রাম পরিষদের নেতৃত্বে একাত্তরের ৮ মার্চ কালিগঞ্জের ডাকবাংলা চত্বরে পুড়িয়ে ফেলা হয় পাকিস্তানের পতাকা। এ সময় জ্বালাময়ী স্লোগান দিয়ে লাঠি মিছিলও হয়েছিল কালিগঞ্জ থানা সদরে। কালিগঞ্জের মানুষ সংঘবদ্ধ হয় এবং মুক্তিবাহিনীর নেতৃত্বে প্রতিরোধ ব্যূহ রচনা করেন।

১০ ও ১১ এপ্রিলের দিকে রটে যায় পাক সেনারা নদী পথে (কাঁকশিয়ালী নদী) হয়ে কালিগঞ্জের দিকে এগিয়ে আসছে। এ খবর শুনে ক্রোধে ও উত্তেজনায় কাঁপতে থাকে সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ। দ্রুত এলাকার সমস্ত বন্দুকধারীদের সংগঠিত করে কালিগঞ্জ বাজার থেকে থানা পর্যন্ত নদীর তীরে গেওয়া বাগানের ঝোঁপের মধ্যে পজিশন নেয় মুক্তিকামী বন্দুকধারীরা।

সব বাধা-বিপত্তি, মায়া কাটিয়ে মে-মাসের মধ্যে শত শত ছেলে দেশ মুক্তির শপথ নিয়ে মুক্তিযুদ্ধে চলে যায়। কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষক সবাই মুক্তিযুদ্ধের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেশ মাতৃকার সেবায়। যুব সম্প্রদায় ও ছাত্রদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তারা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য খরস্রোতা ইছামতি নদী সাঁতরে মুক্তিযোদ্ধাদের হিঙ্গলগঞ্জ ক্যাম্পে যোগ দেয়।

এদের মধ্যে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের অনুপ্রেরণায় তারালীর শেখ শাহাবুদ্দীন, আব্দুল খালেক, ইসমাইল, কালিগঞ্জের বারেক, নলতার গোলামসহ অনেক ছাত্ররা ছিলেন। তারা নিজেদেরকে দক্ষ যোদ্ধা হিসাবে তৈরি করতে বিহার মুক্তিযুদ্ধ ক্যাম্পে প্রশিক্ষণ নিতে থাকেন।

এই দিনে মুক্তিযোদ্ধারা তাদের ত্যাগের গল্প, অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন। বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বর্তমান প্রজন্ম স্বাধীনতার মর্যাদা, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে জানার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd