• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১ বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রূপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১ পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ আকতার হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকতার হোসেন ওই গ্রামের মৃত মুনসেফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ভয়াল বিস্তার রোধ এবং যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় আকতার হোসেনকে গ্রেপ্তারের পাশাপাশি তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd