• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ সুখ নাহি মিলে দুঃখের দ্বারে পাকিস্তান- শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শন করেন সংসদ সদস্য আন্না মিঞ্জ

পাকিস্তান- শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) থেকে:

দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। রোববার (২৩ নভেম্বর) শফিপুরের পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয় এ টুর্নামেন্ট।

এবারের আসরে দেশি-বিদেশি মোট ১২টি দল অংশ নিচ্ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলায় অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেপবল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল।

আয়োজকদের প্রত্যাশা, দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে এ আয়োজন স্থানীয় পর্যায়ে টেপবল ক্রিকেটের প্রসার ঘটানোর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে নতুন সুযোগ সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd