• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন আটক সুনামগঞ্জে পৃথক অভিযানে দেড় লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ চুনতিতে হিফজ সম্পন্নকারী ৭ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার শেরপুরে পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা অনুষ্ঠিত পাঁচবিবির কৃষক পেল বিনামূল্যে সরিষার বীজ ও সার বিষাক্ত বিদ্যা: শিক্ষার আড়ালে মানুষ গড়ার সংকট

কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি নেত্রকোণা:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ভাষানকুড়ায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, বিনিময় ও কৃষি-প্রাণবৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত মেলায় খারনৈ ও লেঙ্গুরা ইউনিয়নের ১০টি গ্রাম থেকে আসা ৬১ জন কৃষক-কৃষাণী হালখাতা অনুষ্ঠানে ২৫ ধরনের ধান ও শাকসবজির বীজ জমা দেন। এর মাধ্যমে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ ও বিনিময়ের উদ্যোগকে আরও উৎসাহিত করা হয়।

মেলা উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় পিঠার আয়োজন এবং বিভিন্ন স্টলে কৃষি, দেশীয় বীজ, শাকসবজি ও প্রাণবৈচিত্র্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে দেশীয় কৃষি ঐতিহ্য, বীজ সংরক্ষণ এবং প্রাণবৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বারসিকের কলমাকান্দা উপজেলা প্রোগ্রাম অফিসার গুঞ্জন রেমা ও আলপনা নাফাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার। আলোচনা সভায় বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীর ও স্থানীয় ইউপি সদস্য সুরুজ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্রিতা হাজং।

এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রিন কোয়ালিশন কলমাকান্দার সহসভাপতি বেনুকা ম্রং, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির আব্দুল মোতালিবসহ স্থানীয় কৃষক, নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেলার আয়োজনে ছিল কুমুদিনী ও জোনাকী নারী সংগঠন। সহযোগিতায় ছিল বারসিক, গ্রিন কোয়ালিশন ও উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd