• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাদক সেবন দেখে ফেলা নয়, টাকা ও স্বর্ণের লোভেই রংপুরে গণপতি পরিবারের ৪ সদস্যকে খুন সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি, ড্রোন-সিসিটিভিতে মনিটরিং জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মিজানুর রহমান লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে- এমপি আনু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রদর্শনীর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় চৌমুহনী সড়ক সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসা. আকসানা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি সম্মান, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষ ও নারী উভয়কেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে অনলাইন মাধ্যমে নারীদের হয়রানি, সাইবার বুলিং ও অপমানজনক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে তাঁরা শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অবদান রাখতে পারবেন। নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম, নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন মাধ্যমে নারীদের হয়রানি বন্ধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd