• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

​একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুর রহমান, ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিলন মিয়া, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সাজেদুর রহমান এবং সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. এনামুল হক।
​আলোচনা সভা ও র‍্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আয়োজিত বিভিন্ন প্রাণিসম্পদ স্টল ঘুরে দেখেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd