• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হবে- এমপি আনু

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

ফয়সাল আহমেদ জনি
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য জনাব মো. আনোয়ারুল ইসলাম আনু। সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তশরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতের উন্নয়নে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপাখি পালন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকার ও খামারিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়াতে সরকারি সেবাগুলো খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। এর মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদা পূরণে এ খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd