• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক পাটগ্রামে প্রমিলা ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হট্টগোল পাঁচবিবিতে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডিএনসির অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার, পলাতক ১ জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ

জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এমএ কাহার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও এমএ কাহার ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওরা পাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষুশিবিরে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অন্য রোগীদের প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। এতে দায়িত্বপালন করেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর মেডিকেল টিম।
এ সময় উপস্থিত ছিলেন এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা এমএ কাহার, তাঁর ছোট ভাই যুক্তরাজ্যের সুইন্ডন শহরের মেয়র আবদুল আমিন, দৃষ্টি উন্নয়ন সংস্থার ইনচার্জ নাহিদ হাসান চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আবদুল কদ্দুছ মাস্টার, লেচু মিয়া, ডা. আজিজুর রহমান, ইউপি সদস্য ফয়জুন্নুর, এমরান হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শেওরা পাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা বেগম, রাতুল রায়, সমাজকর্মী জুয়েল আহমদ, সুহেল আহমদ, ইউসুফ আলী লালন, আবদুল মমিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd