• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক পাটগ্রামে প্রমিলা ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হট্টগোল পাঁচবিবিতে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডিএনসির অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার, পলাতক ১ জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হট্টগোল

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রংপুর প্রতিনিধি:
রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে উত্তেজনা, সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ ও বাধার মুখে সম্মেলনটি পণ্ড হয়ে যায়। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুণ্ডুকে মারধর এবং সম্মেলনস্থলের ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) রংপুর নগরীর স্টেডিয়াম জিমনেশিয়ামে পরিষদের জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্মেলন চলাকালে স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, এই সম্মেলনের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ নিয়ে উপস্থিতদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুণ্ডুকে মারধর করেন এবং অনুষ্ঠানস্থলের ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে সম্মেলন পণ্ড হয়ে যায়।

তবে এ অভিযোগ নাকচ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখানে সব ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মুহা. মাহবুবুর রশীদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd