• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতাঃ যুদ্ধের পূর্বাভাস

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কলমেঃ  অনামিকা চৌধুরী

ওরফে  খাদিজাতুল কোবরা

 

 

দূর্বল? হা হা! 

সে তো নিছক এক ছায়া,

তবুও তার অন্তরে লুকায়

অগ্নির পরিচয়!

ভাবিও না সে নীরব,

তার মৌনতাই তো

 জমা ক্ষোভের বীজ,

যা একদিন বিস্ফোরিত হবে

ধ্বংস হবে অবহেলার সিংহাসন।

 

তোমরা যারা ভাবো,

দূর্বল মানেই করুণ পরাজয়,

তোমাদের ঘুম ভাঙবে

যেদিন সেই ক্ষীণ হাতেই উঠবে বজ্রশূল।

 

সে দিন আসিবে, 

হে অভিমানী,

যবে তোমার ক্ষয় রচিবে সেই দুর্বল করতল,

যাকে তুমি ভাবিলে মূল্যহীন ধূলা।

 

হে নিদ্রিত সমাজ

সময় থাকতে শোনো

এ যে নিছক হুঙ্কার নয়,

এ যে আগত প্রলয়ের ধ্বনি।

জেগে ওঠে যারা তাদের থামানো দূরুহ ,

তাদের বিদ্রোহে বয়ে আনে

এক নতুন প্রভাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd