• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষক আব্দুল করিম এর মৃত্যু

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে করিমগঞ্জে বাড়িতে যাওয়ার পথে সিএনজি-বাস সংঘর্ষে এক শিক্ষক আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাত ১ টায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের নাম মোঃ আব্দুল করিম (৪১)। তিনি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা। তিনি অষ্টগ্রাম উপজেলার হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক ছিলেন। হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ-হাবিবুর রহমান চৌধুরী ও পরিবার জানায়,বিকালে সিএনজি করে বাড়িতে যাচ্ছিলেন মোঃ-আব্দুল করিম পথিমধ্যে কটিয়াদি উপজেলার বনগ্রাম এলাকায় পৌঁছালে সিএনজি পেছন থেকে একটি বাস তার সিএনজি’কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পায়ের হাঁটুতে গুরুতর আঘাত পান।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।কটিয়াদি মডেল থানার ওসি মোঃ-মোকসেদুর রহমান বলেন,এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে মিডিয়া সুত্রে জানাযায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd