• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

রাজনগরে নিঃসন্তান দম্পতির বাড়ীতে সন্ত্রাসী হামলা

Reporter Name / ৩১৮ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

পাবেল হাসান, দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন জগদল ইউনিয়নের অন্তর্গত রাজনগর গ্ৰামের বয়োবৃদ্ধ নিঃসন্তান দম্পতির বাড়ীতে গত ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় দুর্ধর্ষ হামলা হয়।
ভুক্তভোগী ও প্রতিবেশীদের বর্ণনা অনুযায়ী রাজনগর গ্রামের নিঃসন্তান দম্পতি মোছা: সুরাতুননেছা (৬০)
ও সুফি মিয়া ( ৭৩) নিজ ঘরে অবস্থান করছিলেন।
হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ পান এবং দরজা খোলার সাথে সাথেই পার্শ্ববর্তী গ্ৰাম গরমার বিএনপি নেতা রফু তালুকদারের নেতৃত্বে বাকিরা অপরিচিত পাঁচজন লোক জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে।
ঢুকেই জিজ্ঞেস করতে থাকে যে
আবুল হোসেন শরীফ তোমাদের কি হয়।
উত্তরে মোছা:সুরাতুননেছা বলেন সে আমার ভাই হয়।
এটা শুনে তাদের কাছে গোপনে থাকা দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উচিয়ে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে এবং বলে যে আমরা খবর পেয়েছি সে তোমাদের এই বাড়ীতে কয়েক মাস যাবৎ লুকিয়ে অবস্থান করছে।
দম্পতিরা বুঝিয়ে কড়জোরে বলতে থাকেন সে আমাদের বাড়ীতে নেই।
সে অন্য দেশে চলে গেছে।
তবুও তারা বিশ্বাস না করে
দম্পতিদের লাথি-ঘুসি দিয়ে ঘরের ভিতরের রুমে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং উনাকে না পেয়ে ঘরের কিছু জিনিসপত্র ভাঙচুর করে এবং দম্পতিদের বলতে থাকে আবুল হোসেন শরীফ কে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে তুলে দিতে হবে তার সাথে আমাদের অনেক কিছু বাকি আছে।
সে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর,
তার উপযুক্ত বিচার হবে।
আজকের মত তোমাদের ক্ষমা করে দিলাম কিন্তু আমরা তাকে চাই এবং তাকে পেলে জীবনের ভয়ংকর হিসাব মিলিয়ে নিব।
এভাবে হুমকি দিয়ে সদলবলে অস্ত্রধারীরা চলে যায়।
উল্লেখ্য যে এব্যাপারে থানায় যোগাযোগ করা হলে উপরের নির্দেশের দোহাই দিয়ে মামলা নেয়নি দিরাই থানা পুলিশ।
ভূক্তভোগী ও প্রতিবেশীরা অত্র প্রতিবেদককে সামাজিক সুরক্ষায় দোষীদের আইনের আওতায় আনার দাবী এবং এরকম ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd