• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

চলতি মাসে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের সতর্কতা

Reporter Name / ২১৬ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

জনকথা ডেক্স:
দেশজুড়ে জানুয়ারি মাসে তীব্র শীতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশের তাপমাত্রা সর্বনিম্ন চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এছাড়া ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, যেখানে তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে কমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যা সড়ক ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd