• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ একজন আটক

Reporter Name / ১৯৩ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ডিমলা উপজেলার থানারহাট সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা একটি ভারতীয় গরু ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. আইন উদ্দিন (৪০)। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত গরু ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০০ টাকা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd