• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জ-৪ আসনে এ্যাড,ফজলুর রহমানের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ তফসির খানের গণসংযোগ

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ মাহফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ৪ সংসদীয় আসন (ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ-ফজলুর রহমানের পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তফসির খান। রবিবার ১ (ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে অষ্টগ্রাম উপজেলার বিএনপি’র কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বিএনপির সংসদ সদস্য প্রার্থীকে বিজয় করার জন্য উৎসাহিত করেছেন। তারপর দুপুর ১টা ৩০ মিনিটে দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অষ্টগ্রাম সদর ১ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।এ সময় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানেরশীষের প্রতিকে ভোট প্রধানের আহবান জানান। গণসংযোগে তফসির খান বলেন,মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুঃপ্রতিষ্ঠার লক্ষে ১২ তারিখের এই নির্বাচনে আপনাদের স্বতঃক্ষৃত অংশগ্রহনে জরুরী। এডভোকেট ফজলুর রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জাতির অধিকার পূনরুদ্ধার ভূমিকা রাখুন। তিনি আরো বলেন ,বিএনপি সব সময় ,জনগণের অধিকার,গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে এসেছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd