• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

নীলফামারীতে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী

নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে সদর আসনের ছয় সংসদ সদস্য প্রার্থী উন্নয়ন ও নিরাপদ জেলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এই অনুষ্ঠানে প্রার্থীরা তাদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।

সুজন নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সুজনের আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সদর আসনের ছয় প্রার্থী।

ছয় মিনিটের বক্তব্যে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এবং দেশের একমাত্র নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেজা ও বেপজার সম্প্রসারণ, হাইটেক পার্ক ও বিসিক শিল্পনগরী স্থাপন তার অগ্রাধিকার। পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, জেলা সদরে বাইপাস ও ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নীলফামারীকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী সারোয়ারুল আলম, টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী সিরাজুল ইসলাম এবং ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজও ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও নিজেদের অঙ্গীকার তুলে ধরেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সুজন নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান।
অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তরের পাশাপাশি প্রার্থী ও ভোটাররা সুশাসন ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন। শেষে প্রার্থীরা একে অপরের সঙ্গে হাত উঁচিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, যা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশের বার্তা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd