• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

Reporter Name / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

৩ ফেব্রুয়ারি ২০২৬ পরিবেশ সুরক্ষার লক্ষ্যে নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার গাছবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে আনুমানিক চার কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় মজুদ ও বিক্রয়ের দায়ে ‘মেসার্স মায়ের দোয়া স্টোর’-কে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় অন্যান্য দোকান মালিকদেরও অবৈধ পলিথিন মজুদ ও বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd