• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]

ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে জয়যুক্ত করবেন শুধু বিএনপিকে নয় : ড. আবদুল মঈন খান

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

সানজিদা রুমা নরসিংদী:

নরসিংদী – ২ (পলাশ) নির্বাচনী এলাকার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া গ্রামে শনিবার বিকালে নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপি থেকে মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.আবদুল মঈন খান।
এসময়ে বক্তব্যে তিনি উঠান বৈঠকে উপস্থিত সকল নারী পুরুষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন আপনারা এসেছেন আমি বিশ্বাস করি আপনারা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান যে বাংলাদেশে সুশাসন থাকবে গণতন্ত্র থাকবে মানবাধীকার থাকবে মানুষের কথা বলার অধিকার থাকবে মানুষের ভোটের অধিকার থাকবে এবং সে উদ্দেশ্যে আপনারা চান একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে বাংলাদেশের ১৩ কোটি ভোটার যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে প্রেরণ করবেন। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন তাহলে বিএনপি ইনশাআল্লাহ আগামীতে তারা এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আশা করি ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে জয়যুক্ত করবেন শুধু বিএনপিকে নয় । এসময় উক্ত উঠান বৈঠকে মেহেরপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক বিপি মনির ব্রাদার্স ডাইং এর পরিচালক মোতালিব ব্রাদার্স ডাইং এর আরে পরিচালক আলহাজ্ব আহেব আলী যুবদলের সভাপতি বাবলা ছাত্রদল নেতা রানা মঈন খানের দুই মেয়ে মাহরীন ও নওশীন সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও ভোটারের উপস্থিতি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd