• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটায় খুলনা-১ আসনে বিএনপির ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ মুনজুর আলম, বটিয়াঘাটা প্রতিনিধি:

খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) বিএনপির ঐতিহাসিক নির্বাচনী জনসভা সোমবার বিকাল ৩টায় বটিয়াঘাটা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খাঁন।
বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।
বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য বিষয়ক সম্পাদক পার্থদেব মণ্ডল, খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিকুজ্জামান আশিক এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক নিয়াম তরফদার।সভা সঞ্চালনা করেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন এম.ডি. খায়রুল ইসলাম খান জনি।জনসভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ, ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, জাহিদুর রহমান রাজু।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ব্রজেন ঢালী, কৃষক দলের সভাপতি আবুল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান, শ্রমিক দলের সভাপতি হেলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজমুল।
নারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ আয়শা আক্তার সোনিয়া এবং সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা।
এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাকিল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটনসহ জলমা, গঙ্গারামপুর, আমিরপুর, বালিয়াডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আগামীর আন্দোলন ও নির্বাচনে খুলনা-১ আসন থেকে বিএনপির বিজয় নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd