• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতাঃ অপেক্ষার রঙ

Reporter Name / ৩৯৭ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

ডক্টর মো: বদরুল আলম সোহাগ 

 

তোমায় ভালোবেসেছিলাম এমন করে,

যেমন আকাশ ভালোবাসে নির্দিষ্ট কোনো পাখিকে—

সে পাখি ফিরে আসে না,

তবুও প্রতিদিন আকাশ অপেক্ষায় থাকে।

 

তুমি ছিলে আমার প্রতিদিনের স্বপ্ন,

যার কোনো সকাল নেই—

কেবল রাতের অন্ধকারে জন্ম নেয়,

আর মরে যায় প্রভাতের আগেই।

 

তোমাকে মনে করে আজও দাঁড়িয়ে থাকি,

একই মোড়ে, একসাথে হাঁটার প্রহরে।

তুমি ফিরে আসো না—

তবুও আমি ফিরে যাই প্রতিবার,

কারণ ভালোবাসা তো ফেরার নয়,

ভুলে যাওয়ারও নয়—

শুধু একান্তভাবে ধারণ করার এক নামহীন অভ্যাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd