• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্র নকিবের মরদেহ ভেসে

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

নয়ন আলী, ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নকিব নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম বাহিরচর ১২ মাইল গ্রামের কাছে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নকিব পদ্মা নদীতে গোসল করতে নামে। কিছু সময় পর সে নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়দের খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ নদীতে ভেসে উঠতে দেখা যায়।
নকিব পশ্চিম বাহিরচর ১২ মাইল গ্রামের বৃত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসার মন্ডলের সন্তান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নকিব ভদ্র ও মেধাবী একজন ছাত্র ছিল। তার হাসিমাখা মুখ ও সুন্দর ব্যবহারের জন্য সবাই তাকে ভালোবাসত। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
নকিবের এক শিক্ষক বলেন, “সে আমারও খুব প্রিয় ছাত্র ছিল। তার ভদ্রতা, মেধা ও হাসিমাখা মুখ আজও চোখের সামনে ভাসছে। একজন শিক্ষক হিসেবে নিজের ছাত্রকে এভাবে হারানোর বেদনা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন।”
এদিকে নকিবের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd