• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা র‍্যালিতে যোগ দেওয়া সিংগাইরের বিএনপি নেতার মৃত্যু রূপসায় সালিশ-মীমাংসার পরও বৃদ্ধার ওপর হামলার অভিযোগ, কেটে নেওয়া হলো মেহগনি গাছ; নিরাপত্তাহীনতায় পরিবার জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাতের চাঁদ : আমার চিন্তার সান্ত্বনা জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীকে সম্মাননা

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

খুলনা অফিস
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনায় নারী নেতৃত্বের পথিকৃৎ, ভাষা আন্দোলনের সাহসী সংগ্রামী ও সমাজসেবী ভাষা সৈনিক বেগম মাজেদা আলীর সংগ্রামী জীবন ও কর্মধারা নিয়ে গবেষণা, চর্চা এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে “ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ” নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে সংগঠনের নেতৃবৃন্দ ভাষা সৈনিক বেগম মাজেদা আলীর ফারাজী পাড়াস্থ বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে সম্মান জানান। সকাল ১১টার দিকে সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছে আন্তর্জাতিক নারী দিবসে এই ভাষা সৈনিক ও নারী নেত্রীকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।

এ সময় সংগঠনের নারী সদস্যরা তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। পরে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে খুলনার সাংবাদিক, কবি-লেখক, নাগরিক সমাজ, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সংগঠনটির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত আহ্বায়ক কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শিক্ষাবিদ আব্দুল মান্নান, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, শেখ দিদারুল আলম, সাহিত্যিক আশরাফুন্নেছা দুলু এবং নাসিমা সুলতানা নিলু।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সাংবাদিক এহতেশামুল হক শাওনকে এবং সদস্য সচিব করা হয়েছে কবি আজাদুল হক আজাদকে।

কমিটির সদস্যরা হলেন— শেখ হেদায়েতুল ইসলাম, সৈয়দ আলী হাকিম, জাহানারা আলী জানু, বদিউল আলম চৌধুরী, সরদার আবু তাহের, নাসির আহমেদ, এস এম ইকবাল হাসান তুহিন, জামাল উদ্দীন মোড়ল, জিয়া সাদাত, সৈয়দা রুকসনা হক সোনিয়া, মো. জিনারুল ইসলাম, বাপ্পি খান, মো. মনিরুজ্জাম মোড়ল, কাউসারি জাহান মঞ্জু, সৈয়দা আশকারী বানু বনি, ইরানী পারভিন এবং এস কে রানা।

অনুষ্ঠানের শেষপর্বে বেগম মাজেদা আলীকে উৎসর্গ করে কবিতা পাঠের এক প্রাণবন্ত আসর জমে ওঠে। এতে উপস্থিত কবি-সাহিত্যিকরা তাঁর সংগ্রামী জীবন, ভাষা আন্দোলনে ভূমিকা এবং নারী নেতৃত্বে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বক্তারা বলেন, ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীর সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনন্য প্রেরণা। তাঁর আদর্শ ও কর্মধারা নিয়ে গবেষণা ও চর্চার মাধ্যমে সমাজে প্রগতিশীল চেতনা ছড়িয়ে দিতে “ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd