• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ

জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনাসভা ও অগ্নিনির্বাহ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মো.শিমুল আলী, বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, মিরপুর ইউপি সদস্য নেওয়ার হোসেন, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্শেদুল আলম প্রমূখ।
এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলা আবাসিক (বিদ্যুৎ) উপসহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক আবদুল হাকিম, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান খান, মিরপুর ইউপি সদস্য আবু খালেদ, খলিল উদ্দিন, পরিসংখ্যাণ অফিসের রবিউল ইসলাম, সাংবাদিক আমিনুল হক সিপন, ডা.শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd