• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা র‍্যালিতে যোগ দেওয়া সিংগাইরের বিএনপি নেতার মৃত্যু রূপসায় সালিশ-মীমাংসার পরও বৃদ্ধার ওপর হামলার অভিযোগ, কেটে নেওয়া হলো মেহগনি গাছ; নিরাপত্তাহীনতায় পরিবার জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাতের চাঁদ : আমার চিন্তার সান্ত্বনা জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যত অভিযোগ

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ এর কাছে নানা অভিযোগ তুলে ধরেছেন জনপ্রতিনিধিসহ পিআইসি কমিটির লোকজন। ১০ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি প্রবীণ শালিসি ব্যক্তি মো. শাহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি নজমুদ্দীন, চিলাউড়া-হলদিপুর ইউপি সদস্য ও পিআইসি কমিটির সভাপতি লিলু মিয়া, পিআইসি কমিটির সভাপতি আবুল হোসেন, সদস্য সচিব রুবেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সদস্য শাহ ফুজায়েল আহমদ প্রমূখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, বিভিন্ন পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য তেরা মিয়া, মফিজুর রহমান, অনিল চন্দ্র দাস, রিতি মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, বাবুল দাস, ডা. শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পিআইসিরা তাদের কাজের বিল পাওয়ার জন্য জোরালো দাবি জানান এবং যতো অভিযোগ তুলে ধরে বেশ কয়েকজন পিআইসিকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ ক্ষোভ প্রকাশ বলেন, এসব অপপ্রচারে আমাকেও জড়ানো হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। কোন প্রকার অর্থ লেনদেনের প্রশ্নই আসে না। উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। প্রকৃত বিষয় হচ্ছে, জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষায় ৩৭টি পিআইসির মাধ্যমে বাঁধের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এতে প্রতিটি প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়নে এসও শেখ ফরিদের ভূমিকা রয়েছে। আমি শুধু সভাপতি হিসেবে প্রতি স্বাক্ষর করেছি। আমাদের কঠোর তদারকির কারণে শেখ ফরিদ অন্যায় সুবিধা নিতে না পারায় মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন। যা কোন অবস্থায় কাম্য নয়। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd