• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করণের লক্ষ্যে গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝড়ে পড়া ও শিশুশ্রম মুক্ত করণের লক্ষ্যে সাংবাদিকদের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মতবিনিময় সভা করেছে।

রবিবার (১৫ ই মার্চ) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা এবং প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মো: শহিদুল ইসলাম, শিশু সুরক্ষা অফিসার এনথনি রংধি, সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত, স্কুল থেকে ঝড়ে পড়া প্রতিরোধ ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। সেই সাথে প্লাস্টিক ব্যবহার, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ ছয়টি বিষয়কে মুক্ত ঘোষণায়ও কাজ করছে তারা। ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়ন নিয়ে দীর্ঘদিন কাজ করলেও এখন থেকে তারা বাকি ইউনিয়ন গুলো যুক্ত করে সবগুলো ইউনিয়ন নিয়েই কাজ করছে। খুব শীঘ্রই গোয়াইনঘাট উপজেলাকে পুরোপুরিভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝড়ে পড়া, ক্ষৃুধা ও প্লাস্টিক ব্যবহার মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd