• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষ্ণ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি এলাকায় দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) বিকেলে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারিকের বাড়ির পেছনে ওই ব্যক্তি প্রস্রাব করতে যান। এ সময় ঘরের সার্ভিস লাইনের বিদ্যুতের তারে হাত লেগে গেলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আব্দুল বারিক ও তার আত্মীয় সাজাদ মিয়াসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।
নিহত কৃষ্ণের বিস্তারিত কোনো পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, তিনি জগন্নাথপুর বাজারে অবস্থান করতেন এবং এলাকায় ‘পাগল’ হিসেবে পরিচিত ছিলেন। তার স্থায়ী ঠিকানার সন্ধানে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd