• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

কবিতাঃ অভিমানে অলেখা চিঠি

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

লেখকঃ ইসমাম জাহান

বইয়ের নাম : নির্জন জলছবি, পৃষ্ঠা নং : ১৭

তুমি বলেছিলে, ফিরে আসবে,
আকাশে সন্ধ্যার রঙ মেখে।
আমি দাঁড়িয়েছিলাম, বাতাসের কান্না শুনে,
পাতার ফাঁকে ফাঁকে খুঁজেছিলাম তোমার ছায়া।

তুমি কি জানো, সেই প্রতীক্ষার সময়,
কেমন করে বুকের ভিতর বেজেছিল অভিমান?
মনে হয়েছিল, তুমি ভুলে গেছ,
আমার ডাকে সাড়া দেওয়ার কথা।

তারপর দিন গড়ালো,
রাত্রি এল—তোমার কোনো খবর নেই।
আমি অভিযোগ নিয়ে দাঁড়িয়ে,
তোমার পথে পলকহীন চেয়ে।

তুমি কি জানো, সেই অভিমানের ভার,
কীভাবে চোখের কোণ ভিজিয়েছিল?
আমার কথারা হারিয়ে গেলো,
শুধু বুকে জমলো এক স্তূপ অভিযোগ।

আজ, তুমি হয়তো অন্য কোথাও,
অন্য কারো গল্পে, অন্য রঙে রাঙানো।
আমি শুধু জানি, আমার অভিমান—
তোমার নামে লেখা, অক্ষরে অক্ষরে।

তবুও কোথাও, কোনো এক দূরে,
তোমার ছায়া দেখলে মন কেঁপে ওঠে।
অভিমান আর অভিযোগে বেঁধে রেখেছি,
তোমার প্রতিশ্রুতির ভাঙা কণাগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd