• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধনী ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা ট্রাস্টের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুরে জমিতে রোপনকৃত আমন ধানের চারা উপরে ফেলা নিয়ে উত্তেজনা আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবীকে দণ্ড প্রদান নীলফামারীতে উন্নয়নের গতি বাড়াতে নতুন সমন্বয় কমিটি, সভাপতি জেলা প্রশাসক

রূপসায় গৃহবধূকে হত্যা ও যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name / ৩১১ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

‎খুলনা জেলায় রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় শ্বাসরোধে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ৮ জুন রবিবার সকালে রূপসার আইচগাতি শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া খাতুন জান্নাত প্রবাসী স্বামী শাওন শেখের স্ত্রী। এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া খাতুন জান্নাতকে গভীর রাতে কে বা কাহারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন রবিবার দুপুর সাড়ে ১২ টায় কলা বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশ ফুলে ফেঁপে শরীরের চামড়া পচন ধরেছে গেছে। লাশের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট।এদিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ দেখে পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। যদি পরিচয় মিলে তাহলে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd