• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ

এই দিনে তোমার সাথে আমার দেখা

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

উম্মে কুলসুম খন্দকার

এই দিনে তোমার সাথে আমার দেখা,
নিঃশব্দ বিকেলে স্বপ্নের লেখা।
চোখের ভাষায় বলা হয়নি যত,
মনের গভীরে ছিল তারই রত্ন।

হাসির আড়ালে লুকানো ভালোবাসা,
সময় দিয়েছিল তার মধুর ভাষা।
হাতের স্পর্শে কেঁপে উঠেছিল প্রাণ,
ভেবেছিলাম—থামবে না এ অবিরাম গান।

কিন্তু হঠাৎই সবকিছু বদলে গেল,
স্বপ্নগুলো যেন ভাঙা কাঁচে মিশে গেল।
যে চোখে ছিল ভালোবাসার আলো,
আজ সেখানে শুধু শূন্যতার কালো।

এই দিনে ছিলে তুমি আমার পাশে,
আজ সেই দিনই কাঁদায় নিঃশব্দ আশে।
পথগুলো আজও তোমার খোঁজে রয়,
বাতাসে ভাসে হারানো কণ্ঠস্বরের ক্ষয়।

রাত নামলে স্মৃতিরা জেগে ওঠে,
নিঃসঙ্গ মন কাঁদে অশ্রুর স্রোতে।
তোমার নামে লেখা প্রতিটি পংক্তি,
আজ শুধু বিরহের নিঃশব্দ শক্তি।

তবুও মনে হয়—ফিরবে একদিন,
এই দিনের মতো আবার হবে রঙিন।
কিন্তু জানি, তা শুধু কল্পনার ছায়া,
বিরহই আজ আমার একমাত্র মায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd