• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ

পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে খুলনার বয়রা এলাকায় অবস্থিত বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৭ টায় বয়রার মুজগুন্নি ৪ নং রোড আবাসিক এলাকায় বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির শিক্ষক ও পরিচালক ধনঞ্জয় রায়ের নেতৃত্বে শুভ নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির শিক্ষার্থীরা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নতুন বছরের বরণ করেন।শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষের সংগীত পরিবেশন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা- অহন, ঈশা,আয়ান, নুহা,আবু তালহা, আরাফাত, স্পন্দন, তাজরিয়ান,ফাইরুজ,নাবিলা ও নাফিউর। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা পোদ্দার, অনিমেষ ঘোরামী, নকিব মোন্তাসির, কাজল রেখা, শামীমা সুলতানা লাকি, সুমনা মন্ডল, মোহাম্মদ হোসেনুর রহমান, মোঃ আনিসুর রহমান। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের অনুষ্ঠানে যোগদানের গুরুত্ব তুলে ধরা হয়। পরিশেষে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করার পরে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক ধনঞ্জয় রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd