আমি কবি, আমি কবিতা লিখি,
আমি মানুষের কথা বলি।
আমার লেখা ভালো না লাগলেও,
তারপরও লিখে চলি।
কবিতা লেখা পেশা নয় আমার,
কবিতা আমার নেশা।
কবিতা লিখি মানুষের জন্য,
দেখাই পথের দিশা।
গরিব দুঃখির কথা লিখি আমি,
লিখি স্বপ্ন কথা।
আমি কবি, কবিতা লিখে যাই,
অনাথ এতিম যথা।
ফুলের কথা লিখে যাই আমি
পাখির কথা বলি।
প্রজাপতি আর ভ্রমরা উড়ে,
তাদের কথাও লিখে চলি।
নদীর কথা লিখে যাই আমি,
সাগর জলের কথা বলি।
পাহাড়ের কথা লিখি আরও,
ঝর্ণার কথা লিখে চলি।
আমি কবি, কবিতা লিখি আমি,
দেশের কথা বলি।
তোর যদি ভাই ভালো না লাগে,
তবুও আমি লিখে চলি।
কবিতা আমার স্বপ্ন সুখ,
কবিতা আমার আশা।
কবিতার মাঝে এই দেশটাকে,
আমার হয় ভালোবাসা।