মোঃ মাহফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে আজ। দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিষ্টের সরকার এর বিদায়ের পর মানুষের হৃদয়ে আজ স্বস্তি নেমে এসেছে তার এই বহিঃপ্রকাশ এই অমর একুশের প্রথম প্রহর।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে শুরু হয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। নিরাপত্তার স্বার্থে পুলিশ অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায়। শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের হাতে ছিল ফুলের স্তবক।
দিবসটি উপলক্ষে জেলাজুড়ে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার,কিশোরগঞ্জ প্রেসক্লাব,কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব,জেলা আইনজীবী সমিতি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসায়ীমহল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো.মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,পুলিশ সুপার ড.এস,এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,স্কাউট, বিএনসিসি,আনসার, ভিডিবি,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যম কর্মী সহ নানাবিধ শ্রেণী পেশার মানুষ।