• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে মিছিল ​বটিয়াঘাটায় ফার্মেসিতে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা শ্রীরামশী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী আখলুল করিমের প্রথম নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ৩০ জন

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রুমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত যুবক উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

ইটনা থানার ওসি মোঃ- জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গজারিয়া গ্রামের মৃগা ইউপি সদস্য মো.জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা করিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ১২ অক্টোবর রবিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।

পরে খবর পেয়ে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে করিম মিয়ার পক্ষের  (১) মিজান মিয়া ২৫, (২) আনোয়ার মিয়া ২৬, (৩) জাহাঙ্গীর মিয়া ২২ কে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও  জসিম মিয়া পক্ষের (১) শাওন মিয়া ১৭, (২) রুমান মিয়া ২২ (৩) মাঈন উদ্দিন মিয়া ৩২ কে পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ হাসপাতালে জসিম পক্ষের রুমান মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইটনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd