• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

ঈদ পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে…… লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্মমহাসচিব বিশিষ্ট সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ঈদ সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।
ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ঈদের তাৎপর্যতা বহন করে। সমাজে মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে ঈদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পবিত্র রমজানে একমাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিবসে ঈদ উল ফিতর সকলের জন্যে রহমত ও মাগফিরাত নিয়ে আসে।
২১ মার্চ শনিবার গাজীপুর জেলার শ্রীপুরে টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের পূর্বে সমাবেত মুসুল্লিদের উপস্থিতিতে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিৎ। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সুবিধা বঞ্চিতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্যে তিনি আহবান জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd