• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

উলিপুরে মৃত ব্যক্তির নামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে মো. বাবলু মেম্বার নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন মোছা. আম্বিয়া বেগম নামে এক নারী।

অভিযোগকারী আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আম্বিয়া বেগমের শাশুড়ি মোছা. আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড রয়েছে। যার কার্ড নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়। পরবর্তীতে কার্ডের নাম পরিবর্তন করে তাঁর স্বামী কিংবা নিজের নামে করে দেওয়ার কথা বলে দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবলু তাঁদের জাতীয় পরিচয়পত্র, ছবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি জমা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন অতিবাহিত হলেও কার্ডের নাম পরিবর্তন করে দেওয়া হয়নি। বরং বারবার যোগাযোগ করলে ওই ইউপি সদস্য তাঁকে জানান, তাঁর শাশুড়ির নামে থাকা কার্ডটি বাতিল হয়ে গেছে। এ কারণে মূল কার্ড না থাকায় তিনি দীর্ঘদিন চাল উত্তোলন করতে পারেননি।

পরবর্তীতে সন্দেহ হলে আম্বিয়া বেগম তাঁর শাশুড়ির জাতীয় পরিচয়পত্র নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর শাশুড়ির নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডটি এখনো চালু রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বর্তমানে ওই এলাকার নতুন ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন, আমেনা বেগমের নামে থাকা কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে আসছেন ইউপি সদস্য মো. বাবলু মেম্বার। ফলে গত সাড়ে তিন বছর ধরে তাঁরা ওই কার্ডের চাল থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন আম্বিয়া বেগম।

তিনি আরও জানান, তাঁর স্বামী ও পরিবারের একজন প্রতিবন্ধী সদস্য থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সরকারি এই খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়ে তাঁদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বর্তমানে তাঁর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় তিনি নিজেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় দীর্ঘদিনের বকেয়া চালের ক্ষতিপূরণসহ অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আম্বিয়া বেগম।

ইউপি সদস্য বাবলু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। ডিলার শফিকুল ইসলাম জানান, আমি আট মাস আগে নতুন ডিলার নিযুক্ত হয়েছি। উক্ত কার্ডের চাল ইউপি মেম্বার নিজেই ও তার লোকজন চাল উত্তোলন করে আসছে। ইতিপূর্বে কি করেছে আমি জানি না।

অভিযোগের বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট খাদ্য বিভাগের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd