• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা, দমদমা স্কুলে উদ্ধার মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া বাংলাদেশ কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সরাইল থানার ওসি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল বারী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ নূরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. জিয়াউল আহসান। আগামী বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও শহীদ সাটু মিলনায়তনে র‍্যালি, ফ্ল্যাশ মব, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, কৃষিশিক্ষা, আধুনিক বিজ্ঞান, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd