• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদ জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে- প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের বিক্ষোভ সমাবেশ প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার, পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি রানীগঞ্জ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বইপড়া কর্মসূচির শুভসূচনা সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক নেত্রকোণায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি ক্লাবের উদ্বোধন কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাশ্রম

এমপি মানসুরা আলমের উদ্যোগে বিদ্যালয় মাঠ সংস্কার: জলাবদ্ধতা দূর, স্বস্তিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, ​পূর্বধলা (নেত্রকোনা) থেকে:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার চাঁনপুর চাঁদপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মাটি ভরাট ও সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মাননীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের বিশেষ উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এই সংস্কারকাজ বাস্তবায়ন করা হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতসহ দৈনন্দিন শারীরিক শিক্ষা ও খেলাধুলায় মারাত্মক বিঘ্ন ঘটত। সংসদ সদস্য মানসুরা আলমের এই জনকল্যাণমুখী পদক্ষেপে মাঠটিতে মাটি ভরাট করায় বিদ্যালয় প্রাঙ্গণের দীর্ঘদিনের সেই জলাবদ্ধতার অবসান ঘটল।
​মাঠ সংস্কারের ফলে এখন থেকে শিক্ষার্থীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে আসা- যাওয়া করতে পারবে। একই সাথে ক্রীড়া চর্চা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের জন্য একটি সুন্দর ও উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এমপি মানসুরা আলমের এই ইতিবাচক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই সংস্কারের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ও শিক্ষার্থীদের ইতিবাচক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd