• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ে শূন্য পাস, ২৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ওসি আমানের নেতৃত্বে এএসআই জ্যোতিষের পরিকল্পনায় রাণীশংকৈল ৬৫ পিস ইয়াবাসহ বাসেদ আটক রূপসায় যুবদল কর্মী ফখরুলকে গুলি করে হত্যা, থানায় মামলা দায়ের: চরম আতঙ্ক, অধরা ঘাতকরা ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সচেতনামুলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান টঙ্গীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় পাস করেনি কেউ খুলনায় আদালত চত্বরে সোনালী ব্যাংকের নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:
শতভাগ সাফল্য অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আন্দারমানিক গ্রামের আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে একজন এপ্লাস সহ শতভাগ সাফল্য নিয়ে উত্তীর্ণ হয়েছে।

গত সোমবার (১০ আগস্ট) সকাল দশ টায় একযোগে সারা দেশের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় এবং ওয়েবসাইটে দেওয়া হয়। শিক্ষার্থীরা সহজেই ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করতে পারে।

এলাকার ঐতিহাসিক এই স্কুলের এই সাফল্যে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটিসহ এলাকার সকল মানুষের মধ্যে এক আনন্দ উল্লাস বিরাজ করছে। আনন্দ ঘন মুহূর্তের এক মিলন মেলার সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের এই সাফল্য অর্জনে শিক্ষকদের ভূমিকা ছিল সর্বোচ্চ। শিক্ষার্থীদের অধিক আগ্রহ, চেষ্টা আর আকাংখা এবং কঠোর পরিশ্রমের বিনিময়ে তাদের এই সাফল্যে সকলেই আনন্দিত। সেই সাথে স্কুল পরিচালনা কমিটি এবং এলাকার সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে বিকশিত করার গুরুত্ব বহন করে। একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হওয়ার সার্বিক ব্যবস্থা করা হয়।

আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মো রাসেল আহমেদ বলেন আমাদের সকল অভিজ্ঞ শিক্ষকের দায়িত্ব ও প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের আগ্রহ ও চেষ্টার ফলেই এমন রেজাল্ট সম্ভব হয়েছে। এমন রেজাল্ট দেখে আমরা সত্যি আনন্দিত। এজন্য মহান আল্লাহ পাকের নিকট অসংখ্য শুকরিয়া। সেই সাথে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। একসময় আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সংসদ সদস্য হয়ে দেশ ও জাতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশা আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd