• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এসপি বেলাল হোসেনের দ্রুত আরোগ্য কামনায় রাণীশংকৈল থানা পুলিশের দোয়া মাহফিল শান্ত খুলনা নগরী এখন অশান্ত, মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে হত্যাকাণ্ড ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর রংপুর বিভাগের সেরা নির্বাচিত, ঢাকায় যাচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন In Memoriam Kazi Mohammed Sherif Saheb আটপাড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ও জনকল্যাণমূলক সহায়তা প্রদান পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​

এসপি বেলাল হোসেনের দ্রুত আরোগ্য কামনায় রাণীশংকৈল থানা পুলিশের দোয়া মাহফিল

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা মসজিদে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী ও থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের উদ্যোগে থানা পুলিশের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাণীশংকৈল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদস্যদের সুস্থতা, নিরাপত্তা এবং দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনকে দ্রুত সুস্থতা দান এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করার জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd